২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় শহীদ দিবসে বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গিকার

প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখানো ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গিকারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 02:59 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ডুলুথ শহরের পুনা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাধারা’।

এতে মূল নিবন্ধ পড়ে শোনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জর্জিয়া প্রতিনিধি ও বাংলাধারার যুগ্ম সমন্বয়ক রুমী কবির।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে অন্যান্য অভিবাসীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাকে নতুন প্রজন্মের মাঝে লালন করে যাচ্ছেন। স্প্যানিশ, আইরিশ, আফ্রিকান, জার্মান কিংবা ইহুদী এরা সবাই যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করেও নিজ নিজ সংস্কৃতি ও ভাষাকে সন্তানদের শিখিয়ে আইডেন্টিটি সংকট থেকে নিজেদেরকে রক্ষা করে চলছেন। আর আমরা বাংলাদেশি অভিবাসীরা নিজেদের সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে পরেরটাকেই মূলধন করে গর্ববোধ করছি।”

সঙ্গীতশিল্পী এস আই টুটুল সবার আগে নিজের ঘর থেকে বাংলা ভাষা চর্চার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে নিজের সন্তানকে সবার আগে ‘ড্যাড’ থেকে ‘বাবা’ এবং ‘মাম থেকে ‘মা’ বলা শেখানো শুরু করি।”

আলোচনায় আরও অংশ নেন শাহাব সিদ্দিকী, রোমেল হোসেন খান, গাইডেন হকিন্স, ইলা চন্দ, গোলাম মহিউদ্দিন, মোস্তফা জাহিদ টিটু, মোহন জাব্বার, উত্তম দে, ইকবাল এমদাদ, মোহাম্মদ আলী হোসেন, ভাস্কর চন্দ, লাকী ভূঁইয়া ও রিজওয়ানা রুমু।

বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় একুশের কবিতা আবৃত্তি করেন শাহাব সিদ্দিকী, ইলা চন্দ, ভাস্কর চন্দ ও ইকবাল এমদাদ।

দ্বিতীয় পর্বে শামীমুল ইসলাম শামীমের লেখা ও পরিচালনায় আলেখ্য অনুষ্ঠান ‘রক্তে রাঙানো ভালোবাসা’ অনুষ্ঠিত হয়।

এতে কবিতা আবৃত্তি করেন এম এইচ আকমল, মাইসুন মালিহা, জাকিয়া তওফিক, মারুফ ভূঁইয়া, রেজওয়ান হৃদয়। গান শোনান গোলাম মহিউদ্দিন, মোহসিনুল হক, আদিল হোসেন, সৈকত প্রধান, হোসনে আরা বিন্দু, তাসলিমা সুলতানা পলি ও তানজিনা ইসলাম তৃষা। তবলায় ছিলেন বাসুদেব রানা এবং ধারাবর্ণনা করেন শামীমুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মশিউর রহমান চৌধুরী, জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, হুমায়ুন কবির কাওসার, এনামুল হক, মাহমুদ রহমান, আহমাদুর রহমান পারভেজ, রেজা করিম, শেখ জামাল, মিনহাজুল ইসলাম বাদল, নবুয়ত মজলিশ, এম ডি নাসের, নুরুল তালুকদার নাহিদ ও ইলিয়াস হাসান রানা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!