২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির জন্য ট্রাম্পের হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র বিএনপি

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 01:32 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

খালেদার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির কর্মসূচি ঘোষণা

সোমবার হোয়াইট হাউজের সামনে এবং একইদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বরাবরে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে সেগুলো প্রত্যাহারের জন্য শেখ হাসিনা সরকারকে ‘বাধ্য করতে’ প্রেসিডেন্ট ট্রাম্পসহ নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয় ।

মানববন্ধন কর্মসূচিতে প্রবাসী বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে বিএনপি চেয়ারপারসনের মুক্তির ‘বিকল্প নেই’।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষেদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা কামাল সাঈদ মোহন, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ সভাপতি নাজমুন নাহার বেবী, শরাফত হোসেন বাবু, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, মোহাম্মদ বশির, আব্বাস উদ্দিন দুলাল,  জসিম উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান ভূইয়া মিল্টন, কাজী আজম, গোলাম ফারুক শাহীন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, পারভেজ সাজ্জাদ, মার্শাল মুরাদ, একে এম রফিকুল ইসলাম ডালিম, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, মো. সবুজ, হাফিজ খান সোহায়েল, নিয়াজ আহমেদ জুয়েল, ফারুক হোসেন মজুমদার, জাফর তালুকদার, আবুল বাসার, আবুল কালাম আজাদ, এস এম ফেরদৌস ও ফিরোজ আহমেদ এ কর্মসূচিতে অংশ নেন ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার মুক্তির দাবিতে হোয়াইট হাউজের সামনে বিএনপির দ্বিতীয় কর্মসূচি এটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!