২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে যুব ইউনিয়নের একুশে বইমেলা

‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে উঠো বিশ্ব তারুণ্য’ স্লোগানে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্সের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো একুশে বইমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 11:57 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

স্থানীয় সময় রোববার প্যারিসে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।

এতে যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দু কুমার চন্দ্রের সভাপতিত্বে ও ফাহাদ রিপনের পরিচালনায় ‘একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ’ শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রনির্মাতা ও প্রযোজক আমীরুল আরহাম, বিশেষ অতিথি ছিলেন ফরাসি লেখক ও ইতিহাসবিদ মেদাম লিসেল শিফ এবং কবি ও আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রী।

প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে টেলিফোনে বক্তব্য দেন- যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও একই সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার সভাপতি ইফতেখারুল হক পপলু, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক তানভীর সরকার শাওন, জবরুল আহমদ চৌধুরী লিটন, ম্যাডাম ক্লেয়ার ও বাবলু হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চেন্সরি হযরত আলী খান, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাদাত হোসেন, চিত্রনির্মাতা প্রকাশ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, কণ্ঠশিল্পী আরিফ রানা, কুমকুম সাঈদা ও তেলগ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব শাখাওত হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং যুব ইউনিয়নের শিল্পী ও ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষার্থীদের একুশের গান, দেশাত্মবোধক গান, নাচ ও আবৃত্তি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!