যুক্তরাষ্ট্রে ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উদযাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সিদ্দিকুর রহমান বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়তে হলে আমাদের প্রত্যেককে এম এ ওয়াজেদ মিয়ার মত সৎ মানুষ হতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, তা অনুসরণ করে আমাদের প্রত্যেকের উচিত সৎ জীবনযাপনের শপথ নেওয়া।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন সহ-সভাপতি মাহবুবুর রহমান ও সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজী এনাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী ও জামাল হোসেন।
আলোচনা সভার শুরুতে এম এ ওয়াজেদ মিয়া স্মরণে দোয়া করা হয় সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
