২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসে প্রবাসীদের বসন্ত উৎসব

নেদারল্যান্ডসে বসন্ত উৎসব পালন করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানবীরা তালুকদার, নেদারল্যান্ডস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 02:18 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

স্থানীয় সময় শনিবার দেশটির আইন্ডহোভেন শহরে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘সীমানা পেরিয়ে’।

উৎসবে নেদারল্যান্ডস ছাড়াও বেলজিয়াম ও জার্মানির বিভিন্ন শহর থেকে বাঙালিরা এসেছেন বসন্তকে স্বাগত জানাতে। উৎসব উপলক্ষে দেশ থেকে আনিয়ে নেওয়া নতুন জামা-কাপড়ে জমে ওঠে বর্ণিল পরিবেশ।

সবার হাসি, গান, গল্পে ও আনন্দে মনেই হচ্ছিল না এ নেদারল্যান্ডস। মনে হচ্ছিল সবাই যেন দাঁড়িয়ে ছিলাম বাংলা একাডেমি কিংবা টিএসসি চত্বরে।

ভাষার মাসে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি অন্য সব ভাষাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে ভিন্ন ভাষা আর জাতীয়তাকে প্রাধান্য দেওয়া হয়। মূল অনুষ্ঠানটি বাংলা ভাষায় হলেও এর সঙ্গে নেপালি লোকনৃত্য, ডাচ  গান, ইংরেজি নাচ ও ওড়িশি নাচ ছিলো মূল আকর্ষণ।

অনুষ্ঠানটি শুরু হয় ‘সীমানা পেরিয়ে’ এর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় ‘ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়’ গানটি দিয়ে। এরপর চলে শিল্পীদের বিভিন্ন রকম আনন্দঘন বিনোদনের পালা।

এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো শিশুদের ফেইস পেন্টিং, মেয়েদের মেহেদী লাগানোর ব্যবস্থা, জামা কাপড়ের স্টল, বই, হাতে তৈরি কারুকাজের স্টল, নানা রকম পিঠা, ফুচকা, চটপটি, চপ ও নানারকম সন্দেশ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!