২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে সেমিনার

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল দিন ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে সেমিনার করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 11:25 AM

Updated : 11 Oct 2022, 12:07 PM

স্থানীয় সময় শনিবার সিডনির স্টেট লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্টারন্যাশনাল’ ও নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরি।

সপ্তর্ষি তিথন পালের উপস্থাপনায় এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের চেয়ারপারসন নির্মল পাল।

স্বাগত বক্তব্য দেন ওরিয়ানা এসিভাদোর।

সেমিনারে অংশ নেওয়া প্রায় পনেরটি দেশের প্রতিনিধিদের মধ্যে নিবন্ধ পড়েন- আজাদ আবুল কালাম, গণেশ, অভিদি, এলসেমোর, গায়ত্রী কৃষ্ণমূর্তি, পিপ স্পিল্সবাড়ি, আরতি পরদেশী, রাঙ্গ রেড্ডি গাজ্যেতা, জুলফিয়া ও ডিমিট্রি লুসনিকভ।

রতন কুণ্ডুর উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে ভাষাভিত্তিক ও দেশাত্মবোধক বিভিন্ন গানের সঙ্গে নাচ পরিবেশন করেন নুশাবা, লাকেম্বা বাংলা কালচারাল স্কুলের শার্লি, কুমকুম, ঈশিকা, আদৃতা ও জান্নাত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!