২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবির অবমাননায় অস্ট্রেলিয়া ও সিডনি আ.লীগের প্রতিবাদ সভা

লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা ও বাংলাদেশ দূতাবাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের অস্ট্রেলিয়া ও সিডনি শাখা সভা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আব্দুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 09:23 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

স্থানীয় সময় সোমবার স্থানীয় একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের  সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে ও পরিচালনায় ওই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা সালেকী সুফি।

এতে বক্তব্য দেন অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিত চৌধুরী মিকু, সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা মানিক নাগ, আওয়ামী লীগ সিডনি  শাখার ট্রেজারার আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ সিডনি  শাখার সহ সভাপতি আইজিদ আরাফাত অরুপ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুসব, আওয়ামী লীগ সিডনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ,  আওয়ামী লীগ সিডনি  শাখার সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা।

অনুষ্ঠানে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন, আওয়ামী লীগ নেতা সাহিদুর রহমানসহ উল্লেখ্যযোগ্য সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ভিনদেশের মাটিতে রাষ্ট্রীয় দূতাবাস তথা রাষ্ট্রের উপরেই হামলা চালিয়ে দেশের ভাবমূর্তি ধ্বংস করা এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে, জুতা ছুঁড়ে মেরে অপমান করা কুলাঙ্গার দেশদ্রোহীদের  অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। যাতে ভবিষ্যতে আর কেউ কখনো রাজনৈতিক প্রতিহিংসার নামে এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

বক্তারা দেশের মত প্রবাসে বিএনপি-জামাত জোটকে প্রতিরোধের ঘোষণা দেন। এই সময় তারা অভিযুক্তদের নাগরিকত্ব বাতিলেরও দাবি জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!