জাপানে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
জাপানের সাগা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার দুপুরে এ উৎসবের অয়োজন করেছে ‘সাগা-বাংলাদেশ সমিতি, জাপান’।
সাগা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোহিদুল ইসলাম খান বলেন, “স্বল্প পরিসরে হলেও বিদেশের মাটিতে দেশের সংস্কৃতি আমরা যেভাবে লালন করছি, আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
