২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো.সুফিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল’ ও ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’-এর নেতারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 03:03 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

স্থানীয় সময় সোবমার দুপুরে ক্যানবেরায় দূতাবাস কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশ্বের সব গ্রন্থাগারে একুশে কর্নার প্রতিষ্ঠা, মাতৃভাষা সংরক্ষণ, কনজার্ভ ইউর মাদার ল্যাংগুয়েজ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া, বিশ্বের প্রধান প্রধান শহরে মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ স্থাপনসহ অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে একুশে ফেব্রুয়ারিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!