২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নতুন কমিটি

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে আবদুল জলিল ও সাধারণ সম্পাদক পদে কাজী আশফাক রহমান জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 02:12 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

স্থানীয় সময় রোববার সিডনির মিন্টুতে স্কুলটির প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনার মোতাহার হোসেনের পরিচালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ এ দুই বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে জয়ী অন্য নেতারা হলেন- মাসুদ হোসেন মিথুন সহ সভাপতি, মসিউল আযম খান স্বপন কোষাধ্যক্ষ, সাজ্জাদ চৌধুরী বাপ্পী সাংস্কৃতিক সম্পাদক, আহমেদ সাগর ক্রীড়া সম্পাদক এবং সদস্য পদে- মাসুদ চৌধুরী, রুমানা খান, ফায়সাল খালেদ শুভ, বিজয় সাহা ও রোকেয়া আহমেদ।

এর আগে স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নাজমুল আহসান, আবদুল জলিল ও শাহ আলম সৈয়দের পরিচালনায় সভা শুরু হয়।

সভায় গত কমিটির কোষাধ্যক্ষ মসিউল আযম খান স্কুলের আর্থিক বিবরণী উপস্থাপন করেন। অধ্যক্ষ রোকেয়া আহমেদ স্কুলের গত বছরের শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বর্ণনা করেন।

এছাড়া কার্যকরী কমিটির প্রথম সভায় ইয়াকুব আলীকে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!