তারেক রহমানকে অভিনন্দন যুক্তরাষ্ট্র তারেক পরিষদের
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ায় তার অনুপস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানিয়েছে ‘যুক্তরাষ্ট্র তারেক পরিষদ’।
স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে সংগঠনটির আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল এবং মহাসচিব জসীমউদ্দিন এ যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিতরা তারেক রহমানের নেতৃত্বে সামনের যে কোন আন্দোলনে শরিক হতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।’
তারেক রহমানের দিকনির্দেশনায় চরম সংকটে বিএনপি ঘুরে দাঁড়ানোর দিশা পাবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
