২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রায়ে সৌদি আরব বিএনপির প্রতিবাদ

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 10:50 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

ঢাকার বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপিনেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার রায় এলে তাকে কারাগারে পাঠানো হয়।

এ রায়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদের হারায় একটি হোটেনে ‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ’ এর ব্যানারে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী ও টিপু সুলতানের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব।

প্রধান অতিথি ছিলেন একই সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান।

বক্তব্য দেন সংগঠনের সভাপতি মীম ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, জ্যেষ্ঠ সহ সভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি আব্দুর রহমান বিল্লাল, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন জামাল, দপ্তর সম্পাদক ছিদ্দিক হোসেন রিপন ও প্রচার সম্পাদক জিয়াউর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন এস এম সেলিম রেজা, মীর মনিরুজ্জামান তপন, এম এ আজাদ চয়ন, মঈন চৌধুরী, আবুল কালাম আজাদ, সোয়েব আহমেদ, শেখ মোস্তাক ও ইসমাঈল আজাদ স্বপন।

সভায় মিজানুর রহমান কমলকে প্রধান উপদেষ্টা, দেলোয়ার হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক ও মনির মোল্লাকে সহ সাংগঠনিক সম্পাদক করে ‘বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ’ এর ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!