২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাসে হামলার নিন্দা ডেনমার্ক আওয়ামী লীগের

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্কের কোপেনহাগেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 10:57 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

খালেদা জিয়ার দুর্নীতি মামলার আগের দিন বুধবার হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।

বৃহস্পতিবার এঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া। 

বিবৃতিতে বলা হয়, “বিদেশের মাটিতে এমন ঘৃণ্য কাজ যারা ঘটিয়েছে তাদের ঘৃণাভরে নিন্দা জ্ঞাপন করি। দেশের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করে তারা আর যাই হোক দেশের মঙ্গলকারী নয়।বিএনপির সমর্থকরা আবারও প্রমান করলো তাদের দল একটি সন্ত্রাসী সংগঠন এবং এর নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত।”

বিবৃতিতে দূতাবাসে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিবৃতিতে সম্মতি জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পদক মোতালেব ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদ, প্রচার সম্পাদক আহসান উজ্জামান, আবদুল আল জাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন, এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন  ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান ও হুমায়রা আখতার জাসিয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!