২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘সেক্যুলারিজম ইন বাংলাদেশ’ বিষয়ক সেমিনার

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রে একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 11:54 AM

Updated : 25 Jul 2022, 08:29 PM

আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে ‘সেক্যুলারিজম ইন বাংলাদেশ: হোপ ফর ইউনিটি, পিস অ্যান্ড জাস্টিস’ শিরোনামে এ সেমিনারটি আয়োজন করছে  যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট’ এর যুক্তরাষ্ট্র শাখা।

আয়োজক সংগঠনের কর্মকর্তা শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় সুশীল সমাজ ও সমগ্র জনগোষ্ঠির ভূমিকা নিয়ে গবেষণামূলক মতামত জানাবেন সেমিনারে অংশগ্রহণকারীরা।”

‘ধর্মীয় আগ্রাসন নয়, ধর্মীয় উদারনৈতিক মানসিকতাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার’ স্লোগানে এ সেমিনারে মূল বক্তব্য দেবেন সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের কেন্দ্রীয় প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্তা।

যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠক পার্থ ব্যানার্জি ও মুক্তিযোদ্ধা বিজ্ঞানী নূরন্নবী।

সেমিনারের শুরুতে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য বাংলা একাডেমির ফেলোশিপ পাওয়া নূরন্নবী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রধান সমন্বয়কারি আব্দুল হান্নান খানকে সম্মাননা দেওয়া হবে বলে জানায় আয়োজক সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!