২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্রলীগের অস্ট্রেলিয়া শাখা সিডনিতে সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠান করেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আব্দুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 10:02 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

স্থানীয় সময় সোমবার সিডনির একটি অনুষ্ঠান হলে ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ওই আয়োজনটি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির ও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুল হক।

ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী মিকুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা,  আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী শিকদার,  আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুসব ও এস এম দিদার হোসেন,  আওয়ামী লীগ সিডনি শাখার সহ সভাপতি বায়োজিদ আরাফাত অরুপ,  স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন,  সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রুবেল, যুবলীগ নেত্রী এলিজা আজাদ টুম্পা, ছাত্রনেতা শ্যামল কান্তি, এবং মাশফিকুর রহমান।

প্রধান অতিথি গামা আব্দুল কাদির ছাত্রলীগকে নেতৃত্ব তৈরির কারখানা আখ্যায়িত করে আগামী দিনের নেতৃত্ব গ্রহনের জন্য তাদের নেতা কর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

ছাত্রলীগের সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহাজাদা তার বক্তৃতায় দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দলীয় সদস্যপদ গ্রহণ করে গঠনতান্ত্রিক উপায়ে নেতৃত্বের চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুল হক আগামী দিনের বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতা কর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আইনজীবী সিরাজুল হক সকলকে ছাত্রলীগের চেতনা বুকে ধারণ করতে বলেন।

সভাপতি আমিনুল ইসলাম রুবেল,  ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে নতুনদের হাতে অস্ট্রেলিয়াতে ছাত্রলীগের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে নেতৃত্ব প্রত্যাশীদের সামনে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!