২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে জিয়াউর রহমানের জন্মদিন পালন

অস্ট্রেলিয়ার সিডনিতে বিএনপি’র একাংশ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 08:33 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

স্থানীয় সময় রোববার বিকালে সিডনির লাকেম্বার বনফুল রেস্টুরেন্টে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।

শিক্ষাবিদ হুমায়ের চৌধুরী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরিফুল হক, জাকির আলম লেনিন, মিতা কাদেরী, মোহাম্মদ ফরিদ মিয়া, হাফিজুর রহমান, টিআই ই নিনাদ, রাকিবুল আলম মিয়া অপু, হাজী মোহাম্মদ ইউসুফ আলী, সজীব আহমেদ ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নির্বাহী সদস্য নাইম আবদুল্লাহ ও সুপ্রভাত সিডনি'র সম্পাদক মিজানুর রহমান সুমন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!