শেখ হাসিনার সফর উপলক্ষে ইতালি আ. লীগের সভা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইতালি সফর উপলক্ষে বর্ধিত সভা করেছে ইতালি আওয়ামী লীগ।
স্থানীয় সময় শুক্রবার রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
আয়োজকরা জানান, এ সফরে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে রোমে শেখ হাসিনাকে এক নাগরিক সংবর্ধনার দেওয়ার প্রস্তুতি চলছে। এ সংবর্ধনা উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এক প্রস্তুতি সভারও আয়োজন করেছে।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) ৪১তম সম্মেলনে যোগ দিতে আগামী ১১ ফেব্রুয়ারি শেখ হাসিনার ইতালি সফরে আসার কথা রয়েছে।
আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া দেওয়া ছাড়াও শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাউলো গেন্তিলনি ও ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
বর্ধিত সভায় বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রউফ ফকির, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, দিন মোহাম্মদ দিনু, প্রচার সম্পাদক মান্নান মাতবর, দপ্তর সম্পাদক হাবিব মকদম, মহিলাবিষয়ক সম্পাদক তুহিনা সুলতানা মলি, উপ প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ ও মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান।
এছাড়া রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ ও মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
