২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 10:19 AM

Updated : 19 Aug 2022, 01:27 PM

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মহিউদ্দিন দেওয়ান।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় ২০১৮-২০১৯ সালের জন্য গঠিত সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি মহিউদ্দিন দেওয়ান বলেন, “এই প্রবাসে অনেক খ্যাতনামা স্পোর্টসম্যান রয়েছেন। তাদের নেতৃত্বে নতুন প্রজন্মে বাংলাদেশের খেলাধুলার বিকাশ ঘটাতে আমরা কাজ করছি বেশ ক’বছর যাবত। ফুটবল, ভলিবল, হকির পাশাপাশি এখন ক্রিকেট প্রতিযোগিতাও হচ্ছে। একইসাথে আমেরিকান ফুটবলের সাথেও প্রবাস-প্রজন্ম জড়িয়ে রয়েছে।”

উপদেষ্টা পরিষদে রয়েছেন- মঞ্জুর আহমেদ চৌধুরী, ছদরুন নূর, আব্দুর রহিম বাদশা, সামসুল আবদীন, মোহাম্মদ এনামুল হক, খসরুজ্জামান খসরু, আতাউর রহমান সেলিম, আজম চৌধুরী, শমসের আলী, এনাম, জুনেদ আহমদ চৌধুরী, আব্দুর নূর বড় ভূইয়া ও আব্দুল হাসিম হাসনু।

কার্যকরী পরিষদের কর্মকর্তারা হলেন- সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন, সাধারণ সম্পাদক- মোহাম্মদ জুয়েল আহমদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক- সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক- আব্দুল কাদির লিপু।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!