২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জর্ডান বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাবলা হোসেন, জর্ডান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 09:42 AM

Updated : 11 Oct 2022, 12:01 PM

স্থানীয় সময় শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানের গ্যাবলিনের একটি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জর্ডান বিএনপির সভাপতি দুর্জয় ভুইয়া ও পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির প্রতিষ্ঠাতা শাহ আলম, জর্ডান বিএনপির উপদেষ্টা সৈয়দ মামুন, আব্দুল মান্নান, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, নুরে আলম সেলিম ও সিনিয়র সহ সভাপতি মিজবাহ উদ্দিন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জর্ডান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশ্বনেতা। দেশের উন্নয়ন-উৎপাদনে এক বিরল ইতিহাস সৃষ্টি করেন দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের মুক্তি, গণতন্ত্র, ব্যক্তি-বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ছিলেন সোচ্চার।”

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্যেও দোয়া করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!