নিউ ইয়র্কে নোয়াখালী সমিতির অভিষেক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী সংগঠন নোয়াখালী সোসাইটি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্রুকলিনের চার্চ মাকডোনাল্ডে সমিতির মিলনায়তনে ২০১৮-২০২০ মেয়াদের জন্য সোসাইটির কর্মকর্তারা শপথ নেন।
শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক করিমুল হক। এসময় কমিশনের অপর দুই সদস্য সুভাষ মজুমদার ও মো. হেলাল উপস্থিত ছিলেন।
নির্বাহী সদস্যরা হলেন লিয়াকত আলী, মোশারফ হোসেন, নাজির ভান্ডারি, সালেহ আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ ও গোলাম কিবরিয়া মিরন।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু জানান, সমিতির সদস্যরা অভিবাসনের কারণে বিপদে পড়লে আইনগত সহায়তা, অসুস্থ হলে চিকিৎসা কিংবা মারা গেলে তার দাফনের দায়িত্ব নেবে সংগঠন।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন কমিউনিটি নেতা ফখরুল আলম, মফিজউদ্দিন, আবুল খালেক খায়ের, আবুল কাশেম ও সুফিয়ান আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
