২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বিজয় দিবসের আলোচনা

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স’ ও ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 12:07 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয সময় রোববার প্যারিসের একটি হলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথমম পর্বের আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া। পরিচালনা করেন অয়ন শাহ পরান ও সোনিয়া সুলতানা।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সিলর ফিরোজ উদ্দিন আহমদ, লা কুরনব এলাকার মেয়র জিল পুকস, পার্লামেন্ট সদস্য ম্যারি জর্জ বুফে, দেলিগে দো ভি অ্যাসোসিয়েট লা কুরনব ম্যাদাম দানিয়েল জিবারতা, সহকারী মেয়র রাশিদ মাইজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্রেঞ্চ মুক্তিযোদ্ধা সন্তান অ্যাসোসিয়েশনের সভাপতি ইভান, হাসনাত জাহান, ফরিদ উদ্দিন আহমদ, কামরুল হাসান বকুল ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষার্থী ও প্যারিসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন ফারিয়া হক, ফোরকান, সামিয়া, রাহিম, প্রিয়ন্তি, শায়ন্তন, নিপসি, নিধুয়া, আরশি, মানহা, আনুশকা, অনিশ, লিমা, সামিয়া, পার্থিব, জবা, জয়িতা, অর্ক, হাসিব, আরিয়ান, সূর্য ও সৌর।

প্যারিসের শিল্পীদের পরিবেশনায় ছিলো দেশের গান ও আবৃত্তি। এতে অংশ নেন সোমা দাস, পলাশ গাঙ্গুলি, নাজনিন খন্দকার, আতাউর খন্দকার, আবুল কালাম আজাদ, বদরুজ্জামান জামান, অয়ন শাহ পরান ও সোনিয়া সুলতানা। তবলায় সহযোগিতা করেন অনুপম ভট্টাচার্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিটন হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!