২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

মালদ্বীপে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 10:36 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির বিভিন্ন দ্বীপের মসজিদগুলোতে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেয় স্থানীয় বাংলাদেশিরা।

রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। এখানে স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ পড়েন প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান, নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন, হুকুরু মিসকিন মসজিদে যান।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ও অনেকেই দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মালদ্বীপ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে কর্মরত বাংলাদেশি মেডিকেল অফিসার মুমিনুল হক মুন্না জানান, বিদেশে এটাই তার প্রথম ঈদ। মা-বাবা, ভাই-বোনকে ছাড়া ঈদ তার জন্য অনেক কষ্টের। এই দেশের মানুষ ঈদের নামাজ শেষে কোলাকুলি করে না। তবে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে।

এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!