২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশিদের কোরবানির ঈদ উদযাপন

মালয়েশিয়ায় কোরবানির ঈদ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 06:20 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের অধিকাংশ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ।

মালয়েশিয়ার স্থানীয়রা ঈদ করার জন্য গ্রামে ফিরে যাওয়াতে কুয়ালালামপুরের বড় বড় সব মসজিদে মূলত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মায়ানমারসহ অন্যান্য দেশের প্রবাসীদের দেখা গেছে বেশি। এরমধ্যে অবশ্যই অধিকাংশ মসজিদেই বাংলাদেশি প্রবাসীরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ।

বরাবরের মতো হাংতুয়া মসজিদ আল বুখারীতে ঈদ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এখানে নামাজ শেষে বাঙালিদের চিরায়িত রীতি অনুসারে একে অপরের সাথে হাসিমুখে আন্তরিকতার সাথে কোলাকুলি করতে দেখা যায় প্রবাসীদের।

পরিচিতজনকে বলছেন, 'চলেন বাসায় আসেন, খেয়ে-দেয়ে আসবেন', জবাবে কেউ বলছেন, 'আপনি চলেন আমার বাসায়', কেউ কেউ বলছেন, 'ঠিক আছে আসব, আপনিও আসবেন আমাদের বাসায় '।

প্রবাসীরা এভাবে একে অপর ঈদের দাওয়াত দিতে দেখা গেছে হাংতুয়া মসজিদ আল বুখারীর সামনে।

বাংলাদেশিদের কোলাকুলি-ভাব বিনিময়-একে অপর ঈদের দাওয়াত দেওয়ার দৃশ্য ক্ষণিকের জন্য হাংতুয়া মসজিদ আল বুখারীর সামনের ময়দানকে মনে হলো বাংলাদেশের কোনও ঈদগাহ।

এবার কোরবানির ঈদের আগের দিনটি ছিলো মালয়েশিয়ার স্বাধীনতা দিবস।সবমিলিয়ে মালয়েশিয়ায় চলছে বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিনের ছুটি। প্রবাসীরাও ছুটি উপভোগ করছেন আনন্দের সাথে।

প্রবাসী বাংলাদেশিরা যে যেখানে আছেন সেখানে চলছে গরুর মাংসের সাথে পোলাও, বিরিয়ানি খাওয়ার আয়োজন।

বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা আর ঘোরাঘুরি, দেশে পরিবারের সদস্যদের সাথে ভিডিও কল-অডিও কলে কথা বলে দূর প্রবাসের ঈদের সময় গুলোকে কিছুটা আনন্দদায়ক করার চেষ্টা করছেন প্রবাসীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!