যুক্তরাষ্ট্রে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির ইফতার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে রাধুনি রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
এ সময় সমিতির প্রতিষ্ঠাতা-সদস্য ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “সম্প্রতি সন্দ্বীপে নৌকাডুবিতে হতাহতদের পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে এই সমিতি। এছাড়া সন্দ্বীপ পৌরসভার দুঃস্থ ৫০ জন প্রবীণ মহিলাকে প্রতি মাসে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হচ্ছে।”
কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ বলেন, “আমাদের জন্মস্থান সন্দ্বীপ। এজন্যে সন্দ্বীপকে প্রাধান্য দিচ্ছি। তবে অন্য এলাকার প্রবাসীরা সমস্যায় পড়লে আমরা হাত গুটিয়ে বসে থাকি না। তাদের পাশেও দাঁড়াচ্ছি।”
এ সময় কল্যাণ সমিতির সেক্রেটারি ইসমত হক খোকন সকল সদস্য-কর্মকর্তাকে উপস্থিত ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাস্টার কামালউদ্দিন, কম্যুনিটি নেতা মোবস্বির মিয়া, মহিউদ্দিন হাসান, হাজী ফজলুল হক, হাজী ফখরুল ইসলাম, কামালউদ্দিন, মো. আনোয়ার হোসেন, আস্রাবউদ্দিন, হাজী গোফরান, এ এইচ খন্দকার জগলু, ওবায়দুল্লাহ, কামাল আহমেদ, জয়নাল আবেদীন, এস এম রেদৌস, মামনুনুল হক মামুন এবং একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক রাশেদ আহমেদ।
ইফতারের পূর্বে সুলতান মাহমুদের নেতৃত্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
