২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশি নারীদের পিঠা প্রতিযোগিতা

সৌদি আরবে 'প্রবাসী পিঠা উৎসব, ১৪২৩' উপলক্ষে বাংলাদেশি নারীদের মধ্যে পিঠা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবুল বাশার বুলবুল, সৌদি আরবের জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 05:46 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

শোক দিবসে জেদ্দায় জঙ্গি রোখার ডাক
জেদ্দায় মা হাওয়ার কবরে
সৌদিতে শিশু সাহিত্য পরিষদ গঠিত
জেদ্দায় কবি সৈয়দ শামসুল হক স্মরণসভা

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 'জেদ্দা প্রবাসী সমাজ'র আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়।

উৎসবে পিঠা তৈরি, পিঠার নকশা ও পিঠা কারুকাজ প্রতিযোগিতায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি নারীরা। নকশাদার বাহারি পিঠার সাথে যুক্ত হয় বিভিন্ন রকম পুলি, পাটিসাপটা, দুধ চিতই ও আনারকলি।

টেবিলে সাজানো বাংলার ঐতিহ্যবাহী পিঠা দেখে নতুন প্রজন্ম পরিচিত হয় স্বদেশের সংস্কৃতির সঙ্গে।  বিচারকমণ্ডলী সাজানো বাহারী পিঠা দেখে এবং ছেঁকে তালিকা করেন বিজয়ীদের। তারপর চলে পিঠা-পুলি খাওয়ার পর্ব। বাহার উদ্দিন বকুল ও প্রতিভা হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হুমায়ূন কবির।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- আবুল বাশার বুলবুল,মোজাম্মেল হক মোল্লা, হুমায়ুন কবির ও তাহা মিয়া।

অনুষ্ঠানে প্রতিযোগিতা বিজয়ী নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

লেখক : প্রবাসী শিশু সাহিত্যিক