২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে জেদ্দায় জঙ্গি রোখার ডাক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও শোক দিবসের কর্মসূচিতে ‘ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ড’ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবুল বাশার বুলবুল, জেদ্দা সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক কর্মসূচি শুরু করেন কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এরপর কনসাল আজিজুর রহমানের সঞ্চালনায় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে কনসাল মাকসুদুর রহমান, মো. মোকাম্মেল হোসেন, আলতাফ হোসেন ও জাহিরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে কনসাল জেনারেল এ কে এম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ড রুখে দিতে স্বদেশে ও প্রবাসে সবাইকে সচেতন থাকা ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

শোক দিবসের এই কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও জেদ্দায় বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।