ডেনমার্কে অমর একুশে পালিত
আওয়ামী লীগ ডেনমার্ক শাখা এক আলোচনা সভার মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
রাজধানী কোপেনহেগেনে সমবেতরা জাতীয় সঙ্গীত গাওয়ার পর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন। আলোচনা সভার শুরুতে টেলিফোনে ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, ‘যাদের জন্য আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন , ‘ভাষার জন্য বাঙালিরাই একমাত্র জাতি যারা রক্ত দিয়েছে।’
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুত বড়ুয়া বলেন, ‘বায়ান্নর শহীদের আত্মদান বাঙালিদের বিপ্লবী ও সাহসী করে তোলে, সেই সাহস থেকে আমরা ১৯৭১ সালে পাকিস্থান থেকে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করি।’
সভায় আরও বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা তাইফুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোয়েব সাইদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ লিমন, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া , আবদুল্লাহ আল জাহিদ, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, রেজাউল হক, ফাহমিদ আল মাহিদসহ আওয়ামী লীগ ডেনমার্ক শাখার অনেক নেতা-কর্মী।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
