২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান সরকারের বক্তব্যর বিরুদ্ধে ডেনমার্কের পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:24 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

সোমবার দুপুরে কোপেনহেগেনে পাকিস্তান দূতাবাসের সামনে ৭১ এর গণহত্যা অস্বীকারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপাতিত্ব করেন আওয়ামী লীগে ডেনমার্ক শাখার সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া।

মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। বক্তারা বলেন , ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাইতে হবে। 

পাকিস্তানের যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল এমন সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

যুদ্ধাপরাধীর বিচার চলাকালীন এবং কার্যকরের পর বাংলাদেশ বিষয়ক মতামতকে পাকিস্তানের এক্তিয়ার বহির্ভূত বলে উল্লেখ করে ভবিষ্যতে বাংলাদেশের কোনও বিষয়ে কথা না বলার জন্য হুঁশিয়ায় করেন। 

১৯৭১ এর পরাজয় থেকে পাকিস্তানকে শিক্ষা নেওয়ার আহবান জানানো হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে।

বিক্ষোভ শেষে পাকিস্তানের রাষ্ট্রদূত মাশরুর আহমেদ জুনিজকে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন তাইফুর রহমান ভুইয়া, আ ন ম আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, সামি দাশ, মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, হিল্লোল বড়ুয়া,  ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন,  এবং মোহাম্মদ রেজাউল করিম।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

জেল হত্যা দিবসের আলোচনা: ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান
ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুকে স্মরণ
ডেনমার্কে আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত