ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুকে স্মরণ
ইউরোপের দুটি দেশ ও অস্ট্রেলিয়ায় স্মরণ করা হল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৭ ই অগাস্ট ফিনল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয় পঁচাত্তরের ১৫ অগাস্টের কাল রাত্রিতে নিহত সবার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
এরপর দোয়া ও আলোচনায় সভাপতিত্ব করেন মোঃ রমজান আলী। মহিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক রুহেল হোসেন, শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক, মঞ্জুর আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফ মুন্সী, ফিনল্যান্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক ইমন আহমেদ, যুবলীগ নেতা জাহিদ হোসেন, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শরীফ আহমেদ।
কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকীতে এক শোক সভা হয় শনিবার। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাকিল শাহরিয়ারের সভাপতিত্বে দূতাবাস কর্মকর্তা জনাব ফাহিম এর সঞ্চালনায় সভার শুরুতে প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাকিল শাহরিয়ার বলেন , “বঙ্গবন্ধুর আদর্শ আমাদেরকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর কীর্তির কথা বলে শেষ করা যাবে না “
সভায় আরও বক্তব্য রাখেন জনাব মাহবুবুল হক, জনাব মোহাম্মদ আলী লিংকন মোল্লা , ডা. বিদ্যুত বড়ুয়া , মঞ্জুরুল লিমন , হুমায়ুন কবির রানা , মোহাম্মদ বোরহান কবির ও রেজাউল করিম।
মেলবোর্নের বঙ্গবন্ধু পরিষদ শনিবার জাতীয় শোক দিবসের কর্মসূচির আয়োজন করে ফ্লেমিংটন কম্যুনিটি সেন্টারে।
প্রথসমই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার জন্য প্রার্থণা করা হয়।
শোক সভায় ভিক্টোরিয়ায় বসবাসরত মুক্তিযোদ্ধারা অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব গোলাম সারোয়ার। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার সালেক, মুক্তিযোদ্ধা কাজী সেলিম, মুক্তিযোদ্ধা অধ্যাপক শামস রাহমান, মুক্তিযোদ্ধা দেলোয়ার আলী, মেলবোর্ন মেট্রো বাংলা স্কুলের ইঞ্জিনিয়ার রেজাউল করীম বেনু, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ক্যাপ্টেন প্রদ্দুৎ দে তুহীন, কৃষিবিদ পারভীন আরা, প্রজন্ম ৭১ এর মুখপাত্র জনাব তাজউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শোক দিবস নিয়ে শিশু-কিশোরদের বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আনুষ্ঠানের শেষে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু পরিষদের সম্মাননা মেডেল পরিয়ে দেয়া হয়।
