মালয়েশিয়ায় বিএনপি জোহর শাখার আত্মপ্রকাশ
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জোহর প্রদেশ শাখা আত্মপ্রকাশ করেছে।
রোববার ‘নিউ ইয়র্ক হোটেল’র বলরুমে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এম জে আলমকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জয়নাল আবদীন, এমএ মান্নানকে সাধারণ সম্পাদক ও মো.জিল্লাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি জোহর প্রদেশ শাখার কমিটি গঠিত হয়েছে।
কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বাদল, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আর এত বক্তব্য রাখেন জোহর প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান।
জোহর প্রদেশ বিএনপির নব গঠিত কমিটির সভাপতি এমজে আলমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল।তিনি বলেন, ‘দেশে শান্তি ও গনতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে হলে ধানের শীষে ভোট দিন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাহবুব আলম শাহ বলেন, ‘যেদিন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং স্বৈরতন্ত্রের কবল থেকে যেদিন দেশবাসী মুক্তি পাবে সেদিনই হবে বিজয়ের প্রকৃত উৎসব।’
সমাপনী বক্তবে জোহর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি এমজে আলম বলেন, ‘বিএনপি শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করে। দেশে শান্তি বজায় রাখতে হলে খালেদা জিয়া কে আবার ক্ষমতায় আনতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন এবং বিএনপি সিঙ্গাপুর শাখারর যুগ্ম আহবায়ক ফিলিপ রহমান।
আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। একই অনুষ্ঠানে মূল কমিটি ছাড়াও জোহর প্রদেশের ১৩টি শাখা কমিটির অনুমোদন দেয়া হয়। আলোচনা সভাশেষে ছিল ‘বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়া’র সাংস্কৃতিক পরিবেশনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির নেতা-কর্মীরা।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
