২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ‘রেইনবো ফিল্ম সোসাইটি’র রজতজয়ন্তী  

বিলেতে প্রবাসীদের চলচ্চিত্র বিষয়ক সংগঠনটির ২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লিপি হালদার, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 07:36 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

লন্ডনে মঞ্চায়িত উদীচীর ‘ইঁদারা’
লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ
গণহত্যা অস্বীকারের প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ 
‘তথ্য প্রযুক্তিখাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাইওনিয়ার হবে বাংলাদেশ’
আলতাব আলী দিবস পালনের ঘোষণা  
দীপন হত্যার প্রতিবাদে লন্ডনে সমাবেশ
বিচার বিভাগ প্রভাবমুক্ত: লন্ডনে প্রধান বিচারপতি
লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র
ব্লগার হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে সমাবেশ
লন্ডনে ভাষা শহীদদের স্মরণ

রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে রেইনবো ফিল্ম সোসাইটির ২৫তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।  

রজতজয়ন্তী উপলক্ষ্যে সংগঠনটি বছরব্যাপী নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এতে থাকছে প্রতি মাসে একটি করে চলচ্চিত্র প্রদর্শনী, আগামী গ্রীষ্মে বাংলাদেশের ২৫ টি চলচ্চিত্র নিয়ে বিশেষ চলচ্চিত্র উৎসব, শিশু-কিশোরদের নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, ৩ মাসব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ, সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনাসহ আরও নানা আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনবো ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী, বাংলাদেশ হাই কমিশনের সাবেক কর্মকর্তা আবু হাসান, কমিউনিটি নেতা মতিনুজ্জামান, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ডেনিস জোন্স প্রমুখ।

অনুষ্ঠানের শেষে আলমগীর কবির পরিচালিত এবং জয়শ্রী কবির ও বুলবুল আহমেদ অভিনীত ‘সুর্য্যকন্যা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৬ই ডিসেম্বর, মোস্তফা কামালের হাত ধরে পূর্ব লন্ডনের হ্যোয়াইট চ্যাপেল আর্ট গ্যালারিতে যাত্রা শুরু করে সংগঠনটি।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com