২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ

যুদ্ধাপরাধীদের বিচারে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের বিবৃতি এবং একাত্তরে গণহত্যার কথা অস্বীকারের প্রতিবাদে লন্ডনে দেশটির হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:25 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা পাকিস্তানের বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।

বক্তারা বলেন, পাকিস্তান তাদের নিজেদের সমস্যার দিকে নজর না দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আবুল হাসেম, শামসুদ্দিন মাস্টার, সৈয়দ মুজাম্মিল আলী, সহ-সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, আহমেদ আহসান, তথ্য-গবেষণা সম্পাদক আবুল কালাম চৌধুরী, কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।  

সমাবেশের পর পাকিস্তান হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যেসব নাগরিক যুদ্ধাপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে দেশটি, যা বাংলাদেশের সঙ্গে ১৯৭৪ সালে সম্পাদিত চুক্তির লঙ্ঘন।

স্মারকলিপিতে বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

গত ২২ নভেম্বর প্রথম প্রহরে যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দেয় পাকিস্তান।

দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের পাকিস্তান সরকার উদ্বেগ প্রকাশের পর ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে ‘কড়া প্রতিবাদ’ জানানো হয়। পরে ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে একাত্তরে গণহত্যার কথা অস্বীকার করে পাকিস্তান সরকার।

পাকিস্তানের এই ভূমিকায় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

‘পাকিস্তানের এখনও শুভবুদ্ধি হয়নি’
টরন্টোয় পাকিস্তান কনসুলেটের বাইরে বিক্ষোভ
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ
গণহত্যা অস্বীকারের প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ 
সৌদি আরবের জেদ্দায় বিজয়ের মাসের প্রথম প্রহরে শহীদ স্মরণ
নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’