২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের এখনও শুভবুদ্ধি হয়নি’

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও একাত্তরের ঘাতকদের চলমান বিচার সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের নিন্দায় নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেটের সামনে প্রতিবাদ জানিয়েছে প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ
টরন্টোয় পাকিস্তান কনসুলেটের বাইরে বিক্ষোভ
গণহত্যা অস্বীকারের প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ 

৮ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেটের সামনে মানববন্ধন করেন প্রবাসীরা।‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকানস’ ব্যানারে এই মানববন্ধনের নেতৃত্ব দেন জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের প্রধান ড. প্রদীপ রঞ্জন কর।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন, আওয়ামী মহিলা লীগ নেত্রী মমতাজ জাহান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান মামুন, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি আশরাফুজ্জামান, যুবলীগ আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, প্রবীন সাংবাদিক সৈয়দ মুহম্মদউল্লাহ, লেখক বেলাল বেগ, মুজাহিদ আনসারী, আলী আহসান অনু কিবরিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রধান মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের নেতা তৈয়বুর রহমান টনি প্রমুখ।

কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ কর্মসূচি শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বরাবর একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলে কনসুলেটের কর্মকর্তারা তা গ্রহণে অস্বীকৃতি জানান।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ কর্মসূচির আয়োজকরা। একাত্তরে বাংলাদেশে বর্বরতার জন্য দায়ী পাকিস্তানের মধ্যে এখনও শুভবুদ্ধির উদয় হয়নি বলে মতপ্রকাশ করেন সমবেতরা। 

নিঃশর্তভাবে ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।

একইসঙ্গে জাতিসংঘে পাকিস্তানের সদস্যপদ বাতিলের জন্যে মহাসচিব বরাবর আরেকটি স্মারকলিপি দেওয়ার  কর্মসূচিও ঘোষণা করা হয়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com