২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ৩৪ বাংলাদেশি শিল্পীর ‘স্মৃতিকথা’ প্রদর্শনী

‘শিল্পের সাথেই থাকুন’ স্লোগানে এ আয়োজন করেছে ‘বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম’।

নিউ ইয়র্কে ৩৪ বাংলাদেশি শিল্পীর ‘স্মৃতিকথা’ প্রদর্শনী

উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন এমিরিটাস অধ্যাপক মোস্তফা সারোয়ার

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 10:56 AM

Updated : 11 Oct 2022, 10:56 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঞ্চলে বসবাসরত ৩৪ বাংলাদেশি চিত্রশিল্পীর ব্যক্তিগত স্মৃতিকথা আলোকে ১৪ দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং-এ ‘শিল্পের সাথেই থাকুন’ স্লোগানে এ আয়োজন করেছে ‘বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম’।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের এমিরিটাস অধ্যাপক মোস্তফা সারোয়ার। স্বাগত বক্তব্য দেন ফোরামের কর্মকর্তা আলমা লিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সিটি ইউনিভার্সিটির ডিন মহসিন পাটোয়ারি ও মোর্শেদ আলম।

প্রদর্শনীতে অংশ নেওয়া ৩৪ শিল্পী হলেন- আর্থার আজাদ, আলমা লিয়া, আজমীর হোসাইন, বশিরুল হক, বিশ্বজিৎ চৌধুরী, দীনা জামান, ফারহানা ইয়াসমীন, কিয়ো চি মঙ, কায়সার কামাল, কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসী, কাজী রকিব, লায়লা আঞ্জুমান আরা, মুতলুব আলী, মোহাম্মদ টুকন, মাসুদুল আলম, মাসুদা কাজী, মোহাম্মদ হাসান রুকন, মোস্তফা টি আরশাদ, নুরুল হক মিন্টু, নাজ হোসাইন পলি, জাহাঙ্গির রুদ্র, সাঈদ এ রহমান, সাজেদা সুলতানা, মোহাম্মদ সাঈদুল হাসান, শামীম সুবর্ণা, সালমা কানিজ, শামীমা এ রহমান, সুজিত কুমার সাহা, তাজুল ইমাম, তারিক জুলফিকার, তাসনোভা রহমান, ওয়াহিদ আজাদ, জেবুন্নেসা কামাল ও ইকবাল হোসাইন।