কুয়েতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নতুন কমিটির অভিষেক
১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সিলেট অঞ্চলের ব্যক্তিদের সামাজিক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’।
নানা আয়োজনের মধ্য দিয়ে অভিষেক হয়েছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ কুয়েত শাখা নতুন কমিটির।
সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীসহ কমিটির নেতাদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার দেশটির একটি রেস্টুরেন্টে।
এতে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা শাখার সভাপতি সি এম কয়েস সামি। প্রধান বক্তা ছিলেন অ্যাসোসিয়েশনের ঢাকা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, উপদেষ্টা আলিম উদ্দিন, প্রবাসী সংগঠক সিকান্দর আলী, হুসেন মোহাম্মদ আজিজ, মাহফুজুর রহমান, ফয়েজ কামাল, শামছুল হক, শাহ নেওয়াজ নজরুল, কামরুজ্জামান টিটু, মোহাম্মদ ইসমাইল, জাফর আহমদ, বেলাল হোসেন,ফরিদ উদ্দিন ও বেলাল উদ্দিন।
সিলেট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে এই সংগঠনের শাখা রয়েছে।
