২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 07:41 PM

Updated : 28 Jul 2022, 07:41 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন যৌথভাবে উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডি.সিতে কেক কাটেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সদস্য শেরিনা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরল আমিন নুরু, ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শীকদার, সহ সভাপতি সিরাজুল হক, উত্তম কুমার মন্ডল, সদস্য শাহনাজ শীকদার ও বিলকিস আক্তার।