২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মশিউর

নির্বাচনে ১৩৬ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মশিউর
সভাপতি জে এফ এম রাসেল (ডানে) এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, নিউ ইয়র্ক (ডিস্ট্রিক্ট ২০-আর ২)-এর নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে জে এফ এম রাসেল এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মজুমদার নির্বাচিত হন।

মঙ্গলবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ নির্বাচনে ১৩৬ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি রাসেল ৭৩ ভোট এবং সাধারণ সম্পাদক মশিউর ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এ কে এম আব্দুর রশিদ, সহ-সভাপতি পদে এমডি রুহুল আমিন ও কামরুল মজুমদার নির্বাচিত হন।

পরিচালক (ডিরেক্টর) পদে এএসএম উদ্দিন পিন্টু সর্বোচ্চ ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে নির্বাচিত হয়েছেন এটিএম হেলালুর রহমান, এমডি মফিজুর রহমান, ডেইজি ইসলাম, কামরুল হাসান, এমডি এ জামান, এমডি মনিরুল ইসলাম, মো. হোসেন জাকির, মো. এম এ কাশেম, মো. এহসানুল হক বাবুল এবং মো. আকাশ রহমান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) গোলাম হায়দার মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রকল্প) আবু বক্কর সিদ্দিক, টেল টুইস্টার জাহাঙ্গীর জয়, সদস্য সচিব আনিসুর রহমান টনি, ক্লাব কার্যক্রম সমন্বয়কারী মিজানুর রহমান এবং লাইন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধি অনিক রাজ।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি রাসেল বলেন, “এই বিজয় ক্লাবের প্রতিটি সদস্যের।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ রেখে সংগঠনের অগ্রগতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার  নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভোটারদের আস্থার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাটর্নি মঈন চৌধুরী। এ সময় কমিশনের অন্য সদস্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রানু নেওয়াজ, রেজা রশীদ ও আব্দুর রহিম হাওলাদার উপস্থিত ছিলেন।

নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বিদায়ী কমিটি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।