২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে সরব থাকা বেনু আর নেই

ফিলাডেলফিয়ায় র‌্যালিগুলোর অন্যতম সংগঠক ছিলেন মীর আব্দুল মোনায়েম চৌধুরী ও তার স্ত্রী রওশন আরা বেনু।

মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে সরব থাকা বেনু আর নেই

পোস্টার হাতে রওশন আরা বেনু (বামে)

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 03:45 PM

Updated : 29 Jul 2022, 03:45 PM

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আমেরিকান বন্ধুদের সঙ্গে সরব থাকা রওশন আর বেনু (৭৮) আর নেই।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডি.সির সিয়াটল শহরে তিনি মারা যান, খবরটি নিশ্চিত করেছেন শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ।

ফিলাডেলফিয়ায় বসবাসরত বাংলাদেশি ইবরুল চৌধুরী জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আমেরিকানরা র‌্যালি করেছেন। ফিলাডেলফিয়ায় র‌্যালিগুলোর অন্যতম সংগঠক ছিলেন মীর আব্দুল মোনায়েম চৌধুরী ও তার স্ত্রী রওশন আরা বেনু। তারপর তাদের সন্তান আজিজ চৌধুরী সিয়াটলে বসতি গড়লে মা-বাবাও সেখানে থেকেছেন।

Image

‘নো আর্মস টু পাকিস্তান’ লেখা প্লেকার্ড হাতে রওশন আরা বেনু

পেনসিলভেনিয়া থেকে সাংবাদিক মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ জানান, কুষ্টিয়া জেলার আলমডাঙ্গার বাবুপাড়ার চৌধুরী বাড়ির পুত্রবধূ রওশন আরা বেনুর মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, আবু আমিন রহমান, নিনা আহমেদ, শেলী রহমান, ফাতেমা আহমেদ, ইবরুল চৌধুরী, ফারহানা আফরোজ, জোহরা খাতুন কলি ও মিলর্বন বরোর মেয়র মাহবুবুল তৈয়ব, আপারডাবি ও মিলর্বন বরোর নির্বাচিত কাউন্সিলম্যানসহ পেনসিলভেনিয়ার ২১ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বন্ধু সংগঠন সমূহ’-এর কর্মকর্তারা।

মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ জানান, বেনুর লাশ দাফন করা হবে শনিবার বিকেলে পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়ায় ভ্যালি ফোর্জ মেমোরিয়্যাল গার্ডেন গোরস্থানে। এর আগে বাংলাদেশিদের উদ্যোগে গোরস্থানেই জানাজা অনুষ্ঠিত হবে।