২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার জন্মদিন উদযাপনে আ.লীগ সমর্থকরা

কর্মসূচির মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা, ‘বিশেষ মোনাজাত’ ও আলোচনা সভা।

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার জন্মদিন উদযাপনে আ.লীগ সমর্থকরা

কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 05:10 PM

Updated : 28 Sep 2022, 05:10 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের পঁচাত্তর বছর অতিক্রম করা উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ সমর্থকরা।

স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এসব আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা, ‘বিশেষ মোনাজাত’ ও আলোচনা সভা।

Image

কেক কাটছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সঞ্চালনা করেন কম্যুনিকেশন ডাইরেক্টর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী প্রেসিডেন্ট মশিউর মালেক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, শিল্পী রথীন্দ্রনাথ রায় ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম।

আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও আব্দুল কাদের মিয়া। শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, সাধারণ সম্পাদক রেজাউল বারি বকুল, প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার ভূইয়া।

আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট আহসান হাবিব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক লিটন চৌধুরী, প্রচার সম্পাদক এটিএম মাসুদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, ভাইস প্রেসিডেন্ট সমীরুল ইসলাম বাবলু ও সালেহা চৌধুরী।