১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ

সংখ্যালঘু নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 11:06 AM

Updated : 26 Aug 2026, 11:00 AM

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত সনাতনী প্রবাসীরা।

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ইউনাইটেড হিন্দুজ, ইউএসএ ব্যানারে এ কর্মসূচি করেন তারা।

চিন্ময় কৃষ্ণের নামে মামলা প্রত্যাহার এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ ঘরামি।

আসছে শনিবার বিকালে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আরও একটি বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেন তিনি। এছাড়া জাতিসংঘ ও হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভের পরিকল্পনার কথা জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন দ্বীজের ভট্টাচার্য, দীলিপ নাথ, শিতাংশু গুহ, ভজন সরকার, ভবতোষ মিত্র, বিষ্ণুগোপ, বিদ্যুৎ সরকার, দীনেশ মজুমদার, পংকজ তালুকদার, নিতাই পাল, কুমার বণিক, সম্পা দাস, সুশীল সিনহা, সুশীল সাহা, সুস্মিতা বিশ্বাস ও অনুকূল অধিকারী।