লিসবনে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
টুর্নামেন্টে দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল খেলবে। প্রতিটি খেলা হবে ১৬ ওভারে।
পর্তুগালের লিসবনে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’।
শনিবার লিসবনের সেতুবাল কখোইস মাঠে উদ্বোধনী অনুষ্ঠান করে প্রতিযোগিতার আয়োজক ‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’।
ইমতিয়াজ আহমেদ রানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. জাকির হোসাইন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. আলমগীর হোসেন। উদ্বোধক ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।
বিশেষ অতিথি ছিলেন মো. শোয়েব মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসাইন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল খেলবে। প্রতিটি খেলা হবে ১৬ ওভারে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- মার্তিম মুনিজ ওয়ারিয়র্স, ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর ইলেভেন ফাইটার্স ও শাইনিং কুমিল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহসান উল্লাহ সরকার, জহির উদ্দিন, জাবেদ মাহমুদ, কাওছার আহমদ, রনি মোহাম্মদ, মো. রাসেল আহমেদ, শহিদ আহমেদ, সমীর দেবনাথ, মামুন মাহথির, অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনি, মতিন চৌধুরী লাভলু, নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান ও নাজমুল ইসলাম।
