২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনকে সামনে রেখে জার্মান আওয়ামী লীগের মতবিনিময় সভা

বক্তারা জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আর ‘বিএনপি-জামাত চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে, তাদের দাঁতভাঙ্গা জবাব’ দেওয়ারও অঙ্গীকার করেন।

সম্মেলনকে সামনে রেখে জার্মান আওয়ামী লীগের মতবিনিময় সভা

বক্তব্য দিচ্ছেন জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা, বার্লিন শাখার সাবেক সভাপতি মিজানুর হক খান।

প্রবাস ডেস্ক

Published : 06 Sep 2022, 05:39 PM

Updated : 06 Sep 2022, 05:39 PM

আওয়ামী লীগ জার্মান শাখার সম্মেলন করার লক্ষ্যে জার্মান আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জার্মানির স্থানীয় সময় রোববার ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাও মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করেন জার্মান আওয়ামী লীগের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হক।

প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা, বার্লিন শাখার সাবেক সভাপতি মিজানুর হক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জার্মান শাখার সাবেক সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মোহাম্মদ সাহাবুদ্দিন।

প্রধান অতিথি মিজানুর হক খান তার বক্তব্যে বলেন, “ পয়লা অগাস্ট গণভবনে জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি। নেত্রী আমাকে দ্রুত গণতান্ত্রিক নিয়মে একটি ঐক্যবদ্ধ সম্মেলন বার্লিনে করার দিক নির্দেশনা দেন।

“সেই সম্মেলনের প্রস্তুতি হিসাবেই জার্মানির গুরুত্বপূর্ণ শহরগুলোতে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করছি। ফ্রাঙ্কফুর্টের আজকের এই সভা সেই কর্মসূচির একটি অংশ। আমরা আশা করি অক্টোবরের মধ্যে আমরা আপনাদেরকে একটি একক ঐক্যবদ্ধ সম্মেলন উপহার দেব।”

বিশেষ অতিথি মোহাম্মদ সাহাবুদ্দিন তার বক্তব্যে বলেন, “নেত্রীর নির্দেশনা মেনে দ্রুত এবং সর্বসম্মতিক্রমে একটি সম্মেলনের বিকল্প নেই। নেত্রীর নির্দেশনার সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই সম্মেলন শেষ করতে হবে। অন্যথায় সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের ব্যর্থতার গ্লানি বহন করতে হবে।”

অনুষ্ঠানে আরও নিজেদের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে ২৫ জনের মতো জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আর ‘বিএনপি-জামাত চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে, তাদের দাঁতভাঙ্গা জবাব’ দেওয়ারও অঙ্গীকার করেন।