২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাওয়ার হ্যামলেটসের মেয়রপ্রার্থী সিরাজের সঙ্গে সাংবাদিকদের সভা

এ আয়োজন করে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন 'ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি'।

বিডিনিউজ২৪

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:42 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন 'ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি' পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনীত মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে। 

এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের পিউর চা ক্যাফে কনফারেন্স হলে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি সাজিদুর রহমান। যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও সাংবাদিক সুয়েজ মিয়া। 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মেয়রপ্রার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

সিরাজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমি সুন্দর ও শান্তিময় টাওয়ার হ্যামলেটস গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই এবং এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।"

সভায় মেয়রপ্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ক্যাম্পেইন টিমের সদস্যরা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক কাউন্সিল নেতা হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ ও আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, আব্দাল উল্লাহ, আসমা ইসলাম, লিলু তালুকদার, শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারি ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং বিএএমই সাবেক চেয়ার আনিছুর রহমান আনিছ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাহেদা রহমান, জুবায়ের আহমেদ, যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার আজিজুল আম্বিয়া, মিডিয়া অ্যান্ড ওয়ান্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, এবং সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, শাহেদ রাহমান, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, আব্দুল বাছির, ইমদাদুন খান, আব্দুল মুমিন, শিপন মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল এবং রয়েল লন্ডন হাসপাতালের রেজাউল করিম রেজা।