গরুর গাড়ির চাকার কারিগর
গরুর গাড়ি একসময় বাংলাদেশে আনাচে কানাচে যাতায়াত করলেও, এখন এই যানবাহন দেখা যায় না বললেই চলে। এক সময়ের গরুর গাড়ির চাকা বানানোর ব্যবসা এখন ইতিহাস। তবে এখনও কেউ কেউ জীবিকা নির্বাহের জন্য এই চাকা তৈরির কাজ ধরে রেখেছেন। গাজীপুরের মির্জাপুর থেকে জানিয়েছে প্রিজমের মোহাম্মাদ আলী (১৭)।
এখন কয়টা করে চাকা তৈরি করছেন?
উত্তরঃ প্রতিদিন দুইটা চাকা তৈরি হয়।
এগুলা কত করে বিক্রি করেন?
উত্তরঃ এগুলা আট হাজার- নয় হাজার টাকা করে বিক্রি হয়।
এতে কি আপনার সংসার সচ্ছল ভাবে চলছে?
উত্তরঃ সংসার সচ্ছলভাবে আগে চলত এখন চলতেছে না।
এর কারণ কি?
উত্তরঃ কারণ হচ্ছে এগুলা বন্ধ হয়ে যাচ্ছে। দেশে এখন গাড়িতে টায়ার ব্যবহার হয়, তাই এগুলা আর নাই।
আপনি কি এগুলার পাশাপাশি অন্য কোন কাজ করেন?
উত্তরঃ না আমি এইটার পাশাপাশি অন্য কোন কাজ করি না।। এখন দশ জোড়া বিক্রি হচ্ছে আগে বিক্রি হত ১০০ জোড়া।
