২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

‘গুম হওয়া’ নেতাকর্মীদের সন্ধান দাবিতে মানববন্ধনে বিএনপি

ফকিরেরপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গল মোড় পর্যন্ত রাস্তার একপাশে সার বেঁধে দাঁড়ান হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে সরব হয়েছে ওই এলাকা।

‘গুম হওয়া’ নেতাকর্মীদের সন্ধান দাবিতে মানববন্ধনে বিএনপি

‘গুমের’ প্রতিবাদ এবং নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 01:06 PM

Updated : 30 Aug 2022, 01:06 PM

‘গুমের’ প্রতিবাদ এবং ‘নিখোঁজ’ নেতা-কর্মীদের সন্ধান দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন দলটির কর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার দুপুর ১২টায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে মানবন্ধনে যোগ দিতে থাকেন নেতা-কর্মীরা।

Image

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচি করছে বিএনপি

হাজারো নেতা-কর্মী ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন।

সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমসহ বিভিন্ন সময়ে নিখোঁজ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা।

Image

কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন কর্মসূচিতে। এছাড়া বিভিন্ন সময়ে ‘নিখোঁজ’ হওয়া কর্মীদের পরিবারের সদস্যরাও আছেন মানববন্ধনে।

Image

ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার পাশে এই মানববন্ধন হয়

বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, “আমরা শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে আমাদের গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধানের দাবি জানাচ্ছি।

“সম্প্রীতি বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে বাংলাদেশের গুম হওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অতি দ্রুত এই সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন।”

Image

বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসেও কর্মসূচিতে অংশ নেন কেউ কেউ

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, “যারা গুম হয়েছেন, তাদেরকে কারা গুম করেছে এটা দেশের জনগণ, বিশ্ববাসী এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানে।“

সেইসব ঘটনার জন্য সরকারকেই দায়ী করেন এই বিএনপি নেতা।