২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সমাবেশ পেছাল

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১ সেপ্টেম্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের সমাবেশ পেছাল

বাংলাদেশ ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 08:43 PM

Updated : 20 Aug 2023, 08:43 PM

এইচএসসি পরীক্ষা ও সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় পূর্বনির্ধারিত ৩১ অগাস্টের বদলে ১ সেপ্টেম্বর ছাত্রসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এই সমাবেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে শনিবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।