২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল হামিদকে ‘ভালো মানুষ’ বললেন ফখরুল

“প্রাণবন্ত একজন মানুষ, পজিটিভলি দেখতেন সব কিছু।”

আবদুল হামিদকে ‘ভালো মানুষ’ বললেন ফখরুল

বিদায়বেলায় সোমবার বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার দেওয়া হয় মো. আবদুল হামিদকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 07:35 PM

Updated : 24 Apr 2023, 07:35 PM

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপর আস্থাবান না হলেও বিদায়ী রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে ‘ভালো মানুষ’ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, পজিটিভলি দেখতেন সব কিছু। তবে তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তার যেটা আছে, সেটা তো আছেই।”

আবদুল হামিদের বিদায় এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন বিএনপি মহাসচিব।

পুরনো খবর:

সাড়ম্বরে, পুষ্পবৃষ্টিতে বঙ্গভবন থেকে বিদায় আবদুল হামিদের

টানা ১০ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন আবদুল হামিদ। তার সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে। তার একটি বিএনপি বর্জন করলেও আরেকটিতে অংশ নেয়।

আবদুল হামিদের ডাকে সাড়া দিয়ে বিএনপি বঙ্গভবনে গিয়ে সংলাপেও অংশ নিয়েছিল। তার আগে ২০১৬ সালে নির্বাচন কমিশন গঠনে নিজেদের প্রস্তাব জানিয়ে চিঠিও দিয়েছিল আবদুল হামিদকে।

Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি আবদুল হামিদের দায়িত্ব পালনে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করেন কি না- এ প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “এটা তো ইতিহাস বিচার করবে।

“তবে আমাদের দিক থেকে পরিষ্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিল না। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার খুব একটা করারও ক্ষমতা নাই। তিনি হচ্ছেন পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিৎ।”