সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাাম আলমগীর।
বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
