২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে হাছান মাহমুদ

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে তাকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 09:09 PM

Updated : 04 Sep 2022, 09:09 PM

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ২৮(১) ধারা অনুযায়ী হাছান মাহমুদকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করা হয়।

বোর্ডের সদস্যরা হলেন: শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, রশিদুল আলম, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ব্দুর রহমান ও আব্দুস সোবহান গোলাপ। পরে সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে যুক্ত করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় শূন্যস্থানে হাছান মাহমুদকে মনোনয়ন দেওয়া হল।