২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক

“দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকার বসুন্ধরায় রোববার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে দেখা করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

রোববার সকালে বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। 

“দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।”

স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।